প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৪:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২০, ৪:৫৮ পি.এম
চাটখিলে “সানোখালি মানবতার বন্ধু” নামক স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

চাটখিল থেকে মনির হোসেন সোহেল (চাটখিল প্রতিনিধি): মানুষকে সকল ধরনের সেবা পৌছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে আসছেন চাটখিলের প্রায় অর্ধশত স্বেচ্ছাসেবী সংগঠন। তারই ধারাবাহিকতায় মানবতার কল্যাণে এগিয়ে আসলেন "সানোখালি মানবতার বন্ধু" নামক স্বেচ্ছাসেবী সংগঠন।
মহান বিজয় দিবস উপলক্ষে নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় সানোখালি গ্রামে "সানোখালি মানবতার বন্ধু" নামক স্বেচ্ছাসেবী সংগঠন বিনামূল্যে চিকিৎসা সেবা ও ফ্রী ব্লাড গ্রুপ নির্নয় করা হয়। আজ ১৬ই ডিসেম্বর বুধবার দুপুর ১২ টায় মানুষকে স্বাস্থ্য সেবা পৌছে দেওয়ার লক্ষ্য খিলপাড়া ইসলামিক মিসনের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ শওকত আলী চিকিৎসা সেবা প্রদান করেন। সংগঠনটির মাধ্যমে তিনি প্রায় ৬০ জন রোগিকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন।
বিনামূল্যে ফ্রী চিকিৎসার পাশাপাশি আজ সকাল১১টা থেকে ফ্রী ব্লাড গ্রুপ নির্নয় করানো হয়। ১৬০ জন কে ফ্রী ব্লাড গ্রুপ নির্নয় করানো হয়েছে। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সভাপতি মোঃ হানিফুর রহমান, প্রধান উপদেষ্টা মোঃ জসিম, ৭১ টেলিভিশন ও প্রিয় নোয়াখালী পত্রিকার সম্পাদক ও প্রকাশক কামরুল কানন , আলোকিত নোয়াখালীর সম্পাদক প্রকাশক আলা উদ্দিন, নোয়াখালী বার্তার সম্পাদক ও প্রকাশক রিয়াদ হোসেন, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার চাটখিল প্রতিনিধি মনির হোসেন সোহেল, গ্লোব ফার্মার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নুর নবি ও হোয়াইট ফার্মার রিপ্রেজেনটেটিভ আবদুল হামিদ সহ এলাকার স্থানীয় সামাজিক ব্যাক্তিবর্গ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.