প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৫:২২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২০, ৪:১১ পি.এম
অনলাইন পাঠদানে শ্রেষ্ঠত্ব অর্জন করায় সম্মাননা ক্রেস্ট পেলেন আব্দুর রাজ্জাক রুবেল

মিজানুর রহমানঃ কোভিড-১৯ মহামারীতে শিক্ষার গতি ধরে রাখতে অনলাইন পাঠদানে বিশেষ ভূমিকা রাখায় লালমনিরহাট জেলার ৩৫ জন শিক্ষককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হাতীবান্ধা উপজেলার ডাকালীবান্ধার আলহাজ্ব সমসের উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক রুবলেসহ জেলার ৩৫ জন শিক্ষককে ‘শিক্ষক বাতায়ন সম্মাননা’ প্রদান করা হয়। জেলা প্রশাসক আবু জাফর উপস্থিত থেকে তাদের হাতে সম্মাননা তুলে দেন। সম্মাননা পেয়ে শিক্ষক আব্দুর রাজ্জাক রুবলে বলেন, কাজের স্বাকৃতি পেয়ে সত্যিই ভালো লাগছে। আমি ঘরে বসে না থেকে বিভিন্নভাবে অনলাইনে করোনাকালীন সময়ে প্রায় ২ হাজার ২শ’ ক্লাস উপহার দিয়েছি।
জেলা প্রশাসক আবু জাফর বলেন, ঘরে বসে যখন শিক্ষার্থীরা অলস সময় পার করছিলো, ঠিক সেই সময় অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে একটি গতি এসেছে। এ কাজের স্বীকৃতি দিতে আমরা কিছু শিক্ষককে সম্মাননা প্রদান করি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.