প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৫:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২০, ২:৩৩ পি.এম
সারাদেশের ন্যায় বালিয়াডাঙ্গীতে মহান বিজয় দিবস-২০২০ পালিত

মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশের ন্যায় মহান বিজয় দিবস-২০২০ ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে যথাযথ ভাবে উদযাপনের লক্ষ্যে মুক্তিযুদ্ধের গৌরবময়দীপ্ত ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, বিএনপি ও সহযোগী সংগঠন, জাতীয় পার্টি, বালিয়াডাঙ্গী প্রেসক্লাব ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন ,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্তৃক দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্যে আজ বুধবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন হয়।এ সময় উপজেলা প্রশাসক মোঃ যোবায়ের হোসেন, উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি এনএম নুরুল, সাধারণ সম্পাদক জুলফিকার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস আলী, সাংবাদিক জানে আলম শেখ, জেলা আওয়ামীলীগের সভাপতি প্রবীর কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী, বিএনপির সাধারম সম্পাদক ড. টিএম মাহবুবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আঃ সোবহান, কৃষকদলের সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক বাবু, যুবনেতা মিজান, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আলী হৃদয়, সদস্যসচিব আবু সায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন ৷
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.