
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ বুধবার (১৬ ডিসেম্বর) উল্লাপাড়ায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা চত্বরে প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম। উপজেলা নিবার্হী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,
সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ নাহিদ হাসান খান, সহকারী পুলিশ সুপার মাহফুজ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস প্রমুখ। সভায় বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।