হোম » প্রধান সংবাদ » বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে জামালপুরে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে জামালপুরে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন

রবিউল হাসান লায়ন,জামালপুর: “জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” এই শ্লোগানের আলোকে গত ৫ ডিসেম্বর গভীররাতে কুষ্টিয়ার পাঁচ রাস্তা মোড়ে নির্মানাধীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও সমাবেশ করেছে জামালপুর সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি। মঙ্গলবার সকালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি জামালপুর জেলা শাখা।
জামালপুর জেলা বাসমাশিস কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক শামসুন্নাহার মাকছুদা, জেলা শিক্ষা অফিসার মুনিরা মুস্তারী ইভা, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেহনাজ হক চৌধুরী, বাসমাশিস ময়মনসিংহ অঞ্চলের সাধারণ সম্পাদক মাসরুরুল হক তানভীর,
বাসমাশিস জামালপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল জলিল আকন্দ, সাংগঠনিক সম্পাদক মেজ বাহাদুর ইসলাম, শিল্পী বিশ্বচিত কুমার সোম, কবি শাহেদা ফেরদৌসীসহ বাসমাশিস জামালপুর জেলা ও উপজেলা কমিটির অন্যান্য শিক্ষকমন্ডলী। বক্তারা স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তির এমন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রবিাদ জানান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িত সকলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!