প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৩:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২০, ৬:৪৬ পি.এম
মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অস্ত্র আইনের মামলায় খালাস পেলেন ড.টিএম মাহবুবর রহমান

মোঃ ইলিয়াস আলী: মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অস্ত্র আইনের মামলায় খালাস পেলেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ড.টিএম মাহবুবর রহমান। মঙ্গলবার ১৫ই ডিসেম্বর সকাল ১১টার সময় ঠাকুরগাও স্পেশাল ট্রাইবুন্যাল-২ এর বিজ্ঞ বিচারক জনাব তারিকুল কবির জনাকীর্ণ আদালতে এ আদেশ প্রদান করেন। এ মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন বিজ্ঞ সহকারী পাবলিক প্রসিকিউটর(এপিপি) আব্দুল হামিদ ও আসামী পক্ষে ছিলেন ঠাকুরগাও জেলা আইনজীবি সমিতি'র বিজ্ঞ আইনজীবি এ্যাড.সৈয়দ আলম। বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ড.টি এম মাহবুবর রহমান জানান,
দীর্ঘ আইনী লড়াইয়ে মামলায় খালাস পাওয়ায় আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। ষড়যন্ত্রমুলক ও মিথ্যা অস্ত্র মামলায় খালাস পাওয়ায় আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বিজ্ঞ আইনজীবি এ্যাড.সৈয়দ আলমসহ আমার পক্ষের সকল আইনজীবিগণকে। ড. টিএম মাহবুবর রহমানের পক্ষের আইনজীবি ঠাকুরগাঁও জেলা আইনজীবি সমিতি সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.সৈয়দ আলম বলেন, আইনী লড়াইয়ে বিজ্ঞ আদালত খালাস প্রদান করায় আমি বিজ্ঞ আদালতের প্রতি সন্তোষ প্রকাশ করছি।আমি মনে করি এ মামলায় ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আলী হৃদয় বলেন,
মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে বেশিদিন টিকে থাকা যায় না ৷ সত্যের জয় ইনশাআল্লাহ হবেই ৷ ড. টিএম মাহবুবর রহমান বালিয়াডাঙ্গী উপজেলার প্রাণ তাই উনাকে মিথ্যা মামলা দিয়ে দমিয়ে দিতে পারবেন না ৷ তিনি আরো বলেন, মিথ্যা মামলায় বেখসুর খালাস পাওয়ায় আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া এবং ওনার পক্ষে বিজ্ঞ আইনজীবীদের প্রতি বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে ধন্যবাদ রইল ৷ উল্লেখ্য যে, ২০১০ সালের ২৫ ডিসেম্বর রাতে ড.টি এম মাহবুবর রহমানের বাড়ী থেকে অস্ত্র উদ্ধার দেখিয়ে পুলিশ অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.