
রায়হান আলীঃ উল্লাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ২০১৯-২০ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসুচি(এডিপি/ রাজস্ব উন্নয়ন)’র আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ও ব্যক্তি পর্যায়ে উপকরণ বিতরণ করা হয়েছে । মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত¡রে সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হিসেবে উপকরণ বিতরণ করেন।
উপকরন বিতরন পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস ও উপজেলা আওয়ামিলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান