
আরিফুল ইসলাম আরিফ,(ময়মনসিংহ) ভালুকা প্রতিনিধিঃ-ভালুকার মল্লিকবাড়ী বাজারে ইসলামী ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখাটি আঃ রহমান প্লাজার ২য় তলায় বর্ণাঢ্য আয়োজনে শুভ উদ্বোধন করা হয়েছে।শহীদ নাজিম উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রভাষক তরুণ উদ্যোগক্তা কবির হোসেনের রাদিন ফার্ম হাউজ এর মালিকানাধীনে তত্ত¡াবধানে পরিচালিত ইসলামী ব্যাংক মল্লিকবাড়ী এজেন্ট শাখার শুভ উদ্বোধনীতে ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ সুজাউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ।
এজেন্ট সত্ত¡াধীকারী রাদিন ফার্ম হাউজের প্রোপ্রাইটর কবির হোসেনের পরিচালনায় অন্যদের মধ্যে ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ফাস্ট এসিসটেন্ট ভাইস চেয়ারম্যান ও ভালুকা শাখা প্রধান কামাল হোসেন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,এ্যাপোলো ইনস্টিটিউট অব কম্পিউটারের অধ্যক্ষ এ.আর.এম শামছুর রহমান,ইনভেস্টমেন্ট ইনচার্জ ভালুকা শাখার আবু ইউসুফ মহিউদ্দিন,এজেন্ট ব্যাংকিং এর ইনচার্জ জুলফিকার আলী,শহীদ নাজিম উদ্দীন উচ্চ বিদ্যালয়ের অধক্ষ্য মোজ্জাম্মেল হক কিরন,প্রভাষক খসরু মাহমুদ রণি,আ.ফ.ম আফজাল হোসেন,মল্লিকবাড়ী বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি রাকিব উদ্দিন,সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম খান,কোষাধ্যক্ষ আবু সাঈদ সবুজ,সহসভাপতি আবু নাঈম,মাওঃ আব্দুর রহমান,সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক,ব্যবসায়ী সাইফুল ইসলাম,নূর মোহাম্মদ নুরী সহ স্থানীয় নেতৃবৃন্দ,ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।