হোম » প্রধান সংবাদ » আওয়াজ ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ পালিত।

আওয়াজ ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ পালিত।

সাঈদুর রহমান চৌধুরীঃ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সেবামূলক  সংগঠন মানুষের জন্য ফাউন্ডেশন ও আওয়াজ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ২৫ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত পক্ষকাল ব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।  ২৫  নভেম্বর সন্ধা ৬ঃ০০টা থেকে উক্ত ক্যাম্পেইন এর শুভসূচনা হয় নারী শ্রমিকদের হাতে মোমবাতি  প্রজ্জ্বলিত করার মাধ্যমে। ৪ ডিসেম্বর   দুপুর  ৩ঃ০০টা থেকে সন্ধ্যা ৭ঃ০০ টা পর্যন্ত চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকা থেকে শুরু করে অক্সিজেন,  মুরাদপুর,  পাঁচলাইশ থানা, ২ নং গেইট, জি ই সি র মোড়, ওয়াসা, টাইগারপাস,  দেওয়ানহাট,বায়েজিদ থানা, শেরশাহ, টেক্সটাইল সহ বিভিন্ন এলাকায় নারী ও পরুষ শ্রমিকদের নিয়ে ট্রাক শো এর মাধ্যমে ক্যাম্পেইন কার্যক্রম অনুষ্ঠিত হয়  সহিংসতা প্রতিরোধের জন্য ।
 উক্ত ট্রাক শোর উভয় থানায় সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।  গত ১০ ডিসেম্বর র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মুহাম্মদ ইব্রাহিম, কাউন্সিলর প্রার্থী।  এছাড়া ১৫০ জন শ্রমিক উপস্থিত থেকে প্রায় ১০ জন  বক্তব্য প্রদান করেন।১১ ডিসেম্বর ২০২০ ইং তারিখে নারীর প্রতি সহিংসতার পক্ষ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় ব্লু লাউঞ্জ রেস্টুরেন্টে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবিদা আজাদ, সাবেক কাউন্সিলর,  চট্টগ্রাম সিটি কর্পোরেশন।অনুষ্ঠিত হয়। এছাড়া আরো বক্তব্য রাখেন ফিরোজ আহমেদ,  সিটিএসবি, জনাব মোঃ লিটন,  এ এস আই, বায়েজিদ থানা, জনাব শাহ আলম, এস আই, বায়েজিদ থানা। উপস্থিত ছিলেন  শ্রমিকবৃন্দ।
মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজনে  সাংবাদিক,  ট্রেড ইউনিয়ন লিডার, এন্টি হ্যারেজমেন্ট কমিটি  অংশগ্রহণ করেন। উক্ত সেমিনারে  সভাপতিত্ব  করেন আওয়াজ ফাউন্ডেশনের প্রজেক্ট কোওর্ডিনেটরঃ মোঃ ইব্রাহীম খলিল ভূইয়া।  প্রজেক্ট অফিসার ইসরাত জাহান চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আবিদা আজাদ।
বিশেষ অতিথি হিসেবে, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন,বায়েজিদ থানা ও পাঁচলাইশ থানার প্রতিনিধিগণ বক্তব্য রাখেন। উপরোক্ত সকল কর্মকর্তা বৃন্দ  তাদের মতামত প্রকাশ করেন। শ্রমিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, মোঃ আলাউদ্দিন, শ্রমিক ট্রেড ইউনিয়ন সভাপতি মোঃ মাসুম,মোঃ সাইফুল, ঝর্ণা,মানিক,  নমিতা, শাহরিয়া আক্তার,  নাজমা বেগম।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন আওয়াজ ফাউন্ডেশন চট্টগ্রাম কার্যালয়ের একাউন্টস অফিসার নজরুল ইসলাম,পিএফ শাহিদা আক্তার শিল্পি, পারভীন আক্তার ও মোঃ আব্দুল্লাহ প্রমুখ। উল্লেখ্য, উক্ত উভয়  অনুষ্ঠানে প্রায় ৩০০ জন  শ্রমিক প্রতিনিধি সবাই  নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের ব্যাপারে প্রতিজ্ঞা করেন এবং সর্বত্র  সকল শ্রমিক কমলা রঙের বেলুন উঁচিয়ে  নারীদের সহযোগিতায় কাজ করবেন বলে কথা দেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!