
মোঃ ইলিয়াস আলী: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বালিয়াডাঙ্গী মৌজার জমি রেজিস্ট্রির পণ মূল্য কমানোর দাবীতে মানববন্ধন ও ইউএনও বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন মৌজাবাসী ৷ রবিবার ১৩ই ডিসেম্বর সকাল ১১ টায় বালিয়াডাঙ্গী চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বালিয়াডাঙ্গী মৌজাবাসী মোঃ সোলেমান আলীর নেতৃত্বে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মৌজাবাসী সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সংবাদকর্মী ও সচেতন নাগরিকগণ উপস্থিত থেকে বক্তব্য দেন । বক্তারা বলেন ২০২০-২১ জমি ক্রয় বিক্রয়ের জন্য পণ মূল্য নির্ধারণ করা হয়েছে তা খুবই বেশি যা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না । পণ মূল্য বেশি হওয়ায় জমি কিনতেও চাচ্ছে না অনেকে ৷ উপজেলার বিভিন্ন মৌজার থেকে আমাদের মৌজার পণ মূল্য অনেক বেশি তাই এটা সংশোধন করার একান্ত প্রয়োজন । মানব বন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান