
শাহজাহান সিরাজ : গাইবান্ধা জেলা নির্মাণ (মিস্ত্রী) শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-১৪১০) এর ত্রি-বার্ষিক সাধারণ সভা গাইবান্ধা পাবলিক লাইব্রেরী হলরুম মিলনায়তনে ১৩ ডিসেম্বর রোববার সকালে অনুষ্ঠিত হয়েছে। অত্র সংগঠনের সভাপতি সৈয়দ আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক শ্রম অধিদপ্তর, বগুড়া’র শ্রম কর্মকর্তা শরিফুর রহমান। প্রায় এক হাজারের অধিক সাধারণ সদস্যের এই সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও শ্রম অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে কিছু ভুল আর গাফিলতির কারণে শ্রমিক অসন্তোষ বেড়ে গিয়েছিল।
অবশেষে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে পুর্বের নির্ধারিত সভাপতি পদে মো: রিপন মিয়া, সহ: সম্পাদক পদে রাজু মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে রহমত মিয়া, দপ্তর সম্পাদক পদে আমিনুর রহমান, কার্যকরী সদস্য পদে আব্দুস ছাত্তার মিয়া, কার্যকরী সদস্য বাবলু মিয়া, কার্যকরী সদস্য পদে নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে ডিপটি মিয়াকে পুনরায় বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত রাখা হয়। এছাড়া বাকি ৫টি পদের বিপরীতে ভোটগ্রহণ আগামী ২১ জানুয়ারি-২০২১ তারিখে ভোট গ্রহনের বিষয়ে সর্বসম্মতিক্রমে চুড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান