
মো:রিমন চৌধুরী,ডোমার (নীলফামারী) প্রতিনিধি: ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০ উদ্ধসঢ়;যাপন উপলক্ষে নীলফামারীর ডোমারে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগীতায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,নারী ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ,উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ ইব্রাহীম,
কৃষি অফিসার কৃষিবীদ আনিছুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন, প্রকৌশলী মিজানুর রহমান সরদার, মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম,প্রাথমিক শিক্ষা অফিসার আমির হোসেন, , পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলেটর এএইচএম জসিম উদ্দিন, পরিসংখ্যান অফিসার আব্দুল বারী, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে চিত্রাংকন প্রতিযোগীতা ৩জন ও উপস্থিত বক্তিতায় ৩জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।