প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৫:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১২, ২০২০, ২:৩৯ পি.এম
বালিয়াডাঙ্গীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর ও অবমাননার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।শনিবার ১২ই ডিসেম্বর দুপুরে ‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ স্লোগান নিয়ে বালিয়াডাঙ্গী চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।এতে উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন, উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমানসহ উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.