প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৬:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১২, ২০২০, ৩:২৭ পি.এম
ভৈরবে মহাসড়ক থেকে গাঁজাসহ আটক ২, প্রাইভেট জব্দ

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে গোপন সংবাদের ভিত্তিতে ৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভৈরব থানা পুলিশ। আটককৃতরা হলো গাজীপুর জেলার জয়দেবপুর থানার গজারিয়া পাড়ার ফজলুল হকের পুত্র ফারুক হোসেন (৩৫) ও মাদারীপুর জেলার কালখিনি থানার মাঝেরকান্দি মোল্লা বাড়ির মৃত মালেক মিয়ার পুত্র মিরাজ মিয়া (২৯)। গতকাল ১০ নভেম্বর শুক্রবার রাত আনুমানিক আট ঘটিকার সময় দূর্জয় মোড় থেকে তাদের কে আটক করা হয়।
পুলিশ জানায়, গতকাল পৌনে আট ঘটিকার সময় ঘটিকার সময় ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ শাহিন এর নেতৃত্বে এস আই আঃ রহমান ও এস আই গৌতম সেন সঙ্গীয় নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা সিলেট মহাসড়কে বাসস্ট্যান্ড দূর্জয় মোড় এলাকায় আকস্মিকভাবে পুলিশ চেকপোস্ট বসিয়ে পূর্ব সংবাদের ভিত্তিতে তল্লাশী করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ড্রাইভার মিরাজ ও ফারুককে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। মাদক পরিবহনের দায়ে প্রাইভেটকারটি জব্দ করা হয়।
এবিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ শাহিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দূর্জয় মোড় এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে দায়ে প্রাইভেটকারটি জব্দ করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.