
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: ‘ধর্ষণ মানবতার বিরুদ্ধে অপরাধ-আসুন নারী ও কন্যার প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি’ স্লোগানে নওগাঁয় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের ঐতিহ্যবাহী প্যারিমোহন লাইব্রেরী মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।সংগঠনের সাধারন সম্পাদক নুর জাহান বেগম এর সভাপতিত্বে সহসভাপতি সিদ্দিকা খাতুন ও লিগ্যাল এইড সম্পাদিকা মমতাজ বেগম সহ অন্যরা বক্তব্য রাখেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২