প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৬:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১২, ২০২০, ৩:১৫ এ.এম
তালতলা মাথাভাঙ্গার আবাসনে শীতার্ত গরীব অসহায় মানুষের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ

মো : তারিকুর রহমান চুয়াডাংগা প্রতিনিধি :চুয়াডাঙ্গা সদর তালতলা মাথাভাঙ্গা নদীর পাশে আবাসনে শীতার্ত
গরীব অসহায় মানুষের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান। শুক্রবার রাত সাড়ে ৭ টার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে চুয়াডাঙ্গা সদরে তালতলা মাথাভাঙ্গার আবাসনে বসবাসরত শীতার্ত গরীব অসহায় মানুষের মাঝে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান নিজ হাতে ৫০ টি কম্বল ও মাস্ক বিতরণ করেন। বিতরণ কালে তিনি সকলকে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার করা ও সাস্থ্যবিধি মেনে চলাফেরা সহ বিভিন্ন পরামর্শ প্রদান করেন। উপস্থিত ছিলেন অফিসার ইব্রাহিম হামিদ, সিএ ঃ সাফিক সেলিম রেজা প্রমুখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.