
আনিছুর রহমান খানঃ ১০ ডিসেম্ববর আন্তর্জাতিক সার্বজনীন মানবাধিকার দিবস উপলক্ষ্যে বাংলাদেশ লেবার কংগ্রেস একটি বর্ণাঢ্য র্যালী ও আওয়াজ স্কুল অব লার্নিং অডেটরিয়ামে আলোচনা সভার আয়োজন করে। লেবার কংগ্রেসের সভাপতি জনাব আবু ইউসুফের সভাপতিত্বে ও সংগঠনের কার্যকরী সভাপতি জনাব নাহিদুল হাসান নয়ন উক্ত আলোচনা সভার সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

লেবার কংগ্রেসের সাধারন সম্পাদক শ্রমিক নেত্রী জনাব নাজমা আক্তার সার্বজনীন মানবাধিকার দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, আজও দেশে-বিদেশে শ্রমিকের অধিকার বাস্তবায়ন হয়নি, এমন কি করোনাকালিন সময় শ্রমিক স্বাস্থ্য ঝুকির মধ্যে কাজ করতে বাধ্য হয়েছে। তিনি জেন্ডার ভিত্তিক সহিংসতা বন্ধে অনতিবিলম্বে আইএলও কনভেনশন ১৯০ ও গৃহশ্রমিকের জন্য আইএলও কনভেনশন ১৮৯ রেটিফাই করতে সরকারের কাছে দাবী জানান।
জনাব নাহিদুল হাসান নয়ন দ্রুততম সময়ে সর্বক্ষেত্রে শ্রমিকের জাতীয় নূন্যতম মজুরী ঘোষনার জোর দাবী জানান এবং মজুরী বোর্ড গঠনে সরকার প্রতি আহবান করেন।
সভাপতির বক্তব্যে জনাব আবু ইউসুফ বলেন, ১৯৪৮ সনের এই দিনে জাতিসংঘ কর্তৃক মানবাধিকার ঘোষনা দেয়া হয়। কিন্ত শ্রমজীবি মানুষ এখনো মানবাধিকার থেকে বঞ্চিত।সকল শ্রেনীর শ্রমিকের অধিকার ঐক্যবদ্বভাবে আমাদেরই আদায় করতে হবে।

শ্রমিক নেত্রী খাদিজা আক্তার বলেন,গত ৭২ বছরেও আমাদের অধিকার প্রতিষ্ঠা হয়নি। শ্রমিক শ্রেনীর সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়েই মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে।
উক্ত র্যালী ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন আনিছুর রহমান খান, শিরিন আক্তার, ইয়েসমিন সুলতানা, সানজিদা পারভিন, শ্রাবণী, তমাশ্রী, মামনুর রশিদ, তোফায়েল আহম্মেদ তপু, সাব্বির, ইমরান রহমান , ইমরান খান, আলমগীর হোসেন, আরিফুজ্জামান, লালচাদ, ফরিদ,আশিক,হাবিবুর রহমান দেবু, সালমান রহমান ও শারমিন প্রমুখ।