হোম » প্রধান সংবাদ » বগুড়ার শেরপুর উপজেলার উপনির্বাচনে মহিলা ভাইসচেয়ারম্যান বিজয়ী হলেন নাছরিন আক্তার পুটি

বগুড়ার শেরপুর উপজেলার উপনির্বাচনে মহিলা ভাইসচেয়ারম্যান বিজয়ী হলেন নাছরিন আক্তার পুটি

এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের নাছরিন আক্তার পুঁটি। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত উপ নির্বাচনে তিনি সর্বোচ্চ ২১ হাজার ১শ ৬৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী নাজনীন পারভীন (পদ্মফুল) পান ৪ হাজার ৩২৬ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মোছা. শিল্পী বেগম (কলস) ২ হাজার ২শ ২৩ ভোট এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফিরোজা খাতুন (ফুটবল) পেয়েছেন ১হাজার ৪৮ভোট। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন এ ফলাফল ঘোষনা করেন।
দিনব্যাপী বগুড়া শেরপুর উপজেলার ৯৮টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। এতে সর্বমোট ২ লাখ ৬৫হাজার ৮শ ৮৮ জন ভোটারের মাঝে ২৮হাজার ৭শ ৬১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বাতিল হয় ১৫৯টি ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ১০.৮৮। তবে করোনার কারণে ভোটারদের উপস্থিতি কম হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ২১ মার্চ শেরপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. খাদিজা বেগমের মৃত্যুতে পদটি শুন্য হয়। তিনি ২০১৯ সালের ১৯ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নিবার্চনে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!