
আল-হেলাল,সুনামগঞ্জ : সুনামগঞ্জের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম দিরাই থানার মধুরাপুর গ্রামবাসীকে আইনের শাসন প্রতিষ্ঠায় এগিয়ে আসার উদাত্ত আহবাণ জানিয়েছেন। তিনি বলেছেন,মামলা মোকদ্দমা কখনও কোন মানুষকে শান্তি দিতে পারেনা। হুট করে থানায় না গিয়ে আগে চেষ্টা করুন নিজেদের বিরোধ নিজেরা নিস্পত্তি করে নিতে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যারা বিরোধ সৃষ্টি করে তারা আসলে ভাল মানুষ হতে পারেনা। তিনি বলেন,আপনাদের জান মালের নিরাপত্তার কাজই পুলিশের।
আপনারা জনগণ যদি অপরাধ দমনে পুলিশ কে সহযোগিতার হাত বাড়ান তাহলে অবশ্যই সফলতা আসবে। বুধবার দুপুর ১২ টায় সুনামগঞ্জের দিরাই থানার উদ্যোগে ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামের খেলার মাঠে সম্প্রসারিত বিট পুলিশিং ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিরাই থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন। ওসি তদন্ত একরাম আলী,ইউপি চেয়ারম্যান শাহজাহান কাজী ও এস আই আজিজুর রহমান।
উল্লেখ্য মুক্তিযুদ্ধের পর থেকেই গত ৫০ বছর যাবৎ চৌধুরী বনাম খান গোত্রে বিভক্ত হয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুনামগঞ্জের দিরাই থানার ভাটিপাড়া ইউনিয়নের মধূরাপুর গ্রামের মানুষ দ্বিধাবিভক্ত। দাঙ্গাহাঙ্গামায় লিপ্ত দুই গোত্রের মধ্যে একাধিক মামলা মোকদ্দমা লেগেই আছে। গ্রামের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল হক চৌধুরী লিটন জীবদ্ধশায় গ্রামের স্বাভাবিক পরিস্থিতি অক্ষুন্ন রাখতে শক্ত হাতে হালধরলেও বর্তমানে অভিভাবকহীন অবস্থায় সবচেয়ে ঝুকিপূর্ণ গ্রাম হিসেবে চিহ্নিত হয়েছে এটি। পুলিশ সুপারের এই উদ্যোগ হয়তোভবিষ্যতে দুই গোত্রের দ্ব›দ্ধ অনেকটাই কমিয়ে আনতে পারে বলে সচেতন মহল ধারনা করছেন।