প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৩:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২০, ১২:৩৩ এ.এম
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড

রবিউল হাসান লায়ন,জামালপুরঃ জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর এবং মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে ধৃষ্টতাপুর্ণ উক্তিকারীদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জামালপুর জেলা শাখা। বৃহস্পতিবার সকালে শহরের বকুলতলা মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জামালপুর জেলা শাখার সভাপতি মাহফুজুর রহমান মুক্তার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিনের সঞ্চালনায় প্রায় দুই ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হায়াদার আলী,
জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহম্মেদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান জামালপুর জেলা শাখার সভাপতি শাহজাদা হোসেন আকন্দ, সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম ইদু, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি জেলা শাখার সভাপতি মুক্তা আহমেদ, জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি সজীব সরকার,
বকশিগঞ্জ উপজেলা সন্তান কমান্ডের সভাপতি এসএম ওয়াহেদুর রহমান নীলু, প্রজন্মলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মেলান্দহ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল, ইসলামপুর উপজেলা সন্তান কমান্ডের আহবায়ক মুরাদ প্রমুখ। মানববন্ধনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখা ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা শাখার আওতাধীন জেলার সাতটি উপজেলার মুক্তিযোদ্ধা সন্তানসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিভিন্ন শ্রেণি ও পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
এ সময় বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িত সবার শাস্তি নিশ্চিত এবং ভাস্কর্য বিরোধী ধৃষ্টতাপুর্ণ বক্তব্য দেওয়ায় মামুনুল হকসহ স্বাধীনতার চেতনায় আঘাত হানা সকল মৌলবাদীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.