
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রানীনগর উপজেলা পরিষদের উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় থেকে সুষ্ঠ ও শান্তিপূর্নভাবে এ ভোট গ্রহন শুরু হয়। চলবে বিরতিহীন বিকেল ৫টা পর্যন্ত। সকাল ৯টা থেকে ভোট গ্রহন শুরু হলেও কুয়াশা আর ঠান্ডার কারণে ভোটার উপস্থিতি একটু কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। উপজেলা পরিষদের এই উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, বিএনপি’র মনোনীত প্রার্থী মোসারব হোসেন ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে মফিজ উদ্দিন প্রাং প্রতিদ্বন্ধিসঢ়;দ্বতা করছেন।
এদিকে সকাল ৯টায় উপজেলার ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ে নিজ কেন্দ্রে ভোট দেন আওয়ামীলীগ প্রার্থী আব্দুর রউফ দুলু। এসময় তিনি সাংবাদিকদের জানান, এলাকার উন্নয়নের ধারা অব্যহৃত রাখতে এবং এলাকার উন্নয়ন করতে এলাকাবাসী আমাকে ভোট দিবে বলে আশাবাদী। এ সরকার উন্নয়নের সরকার। রাস্তা ঘাট, স্কুল কলেজের উন্নয়ন এবং সুবিধা বঞ্চিতদের মাঝে বিভিন্ন ধরনের ভাতা প্রদান করবো। তবে যে রায় হোক না কেন তা মেনে নিবো।
জয়ের বিষয়ে শতভাগ আশাবাদ আমরা। সাধারণ মানুষ নৌকার পক্ষে ভোট দিবেন। জনগণ যে রায় দিবে সেই রায় মেনে নিবো। অন্যদিকে বিএনপি মনোনিত প্রার্থী মোসারব হোসেন জানান, এই ভোট সুষ্ঠু হচ্ছে না।
বিএনপির কোন এজেন্ট কেন্দ্রে গেলে তাদের মারপিট করে কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ করেন। ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলা। মোট ভোটার ১ লক্ষ ৪৯ হাজার ৫৮৭ জন। পুরুষ ভোটার ৭৪ হাজার ৮৬৫ জন এবং মহিলা ভোটার ৭৪ হাজার ৭২২ জন। মোট ৫৬ টি ভোট কেন্দ্রে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে করোনা ভাইরাসের কারনে সামাজিক দূরত্ব মেনে ভোট গ্রহণ চলছে। নির্বাচনী এলাকায় পুলিশ, বিজিবি টহলের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রয়েছে মোবাইল টিম।
উল্লেখ্য, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান (সাবেক) আনোয়ার হোসেন হেলাল পদত্যাগ করে জাতীয় সংসদ উপ-নির্বাচনে অংশ নেন। ফলে ওই পদটি শূন্য হয়। নওগাঁয় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ-রাজশাহী মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ডাক্তারের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনারপর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি তবে নিহতদের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান,
নিহতরা মোটরসাইকেল যোগে নওগাঁ শহর থেকে সন্ধ্যায় পর মহাদেবপুর উপজেলার দিকে যাচ্ছিলেন। নওগাঁ-রাজশাহী মহাসড়কে ডাক্তারের মোড় এলাকায় মোটরসাইকেলটি পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীদের মাধ্যমে সংবাদ পেয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।