
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বিভিন্ন স্টিকার, পুলিশের সিগন্যাল লাইট এবং ওয়াকিটকি ওয়ারলেছ সেট সহ ভুয়া পরিচয় দানকারী পুলিশ ও ম্যাজিষ্ট্রিটসহ গ্রেফতার করা হয়। গত ০৯/১২/২০২০খ্রিঃ পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুর রহমান এর নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার, সরাইর সার্কেল, ব্রাহ্মণবাড়িয়ার তত্বাবধানে এসআই(নিরস্ত্র) মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আবু ইউছুফ ও ফোর্সসহ সরাইল থানাধীন উচালিয়াপাড়া মোড়স্থ নির্মানাধীন ভাস্কর্যের পশ্চিম পাশে খালি জায়গায় বিভিন্ন স্টিকার,
পুলিশের সিগন্যাল লাইট, ওয়াকিটকি ওয়ারলেছ সেট নিজ হেফাজতে রাখিয়া পুলিশ পরিচয় দিয়া প্রতারনা দায়ে আসামী ১. রফিকুল ইসলাম (৩৮), পিতা- মৃত ইসমাইল ভূইয়া গ্রাম- রামপুর বাজার (লারুয়া) , উপজেলা/থানা- ফরিদগঞ্জ, চাঁদপুর, বর্তমান : গ্রাম- নন্দিপাড়া (গোলারবাড়ী পানির পাম্প আক্তার মিয়ার ভাড়াটিয়া) , উপজেলা/থানা- খিলগাঁও, ঢাকা, ২. লিটন মিয়া (২৮), পিতা- মৃত কাশেম আলী খা, গ্রাম- গর্জনবুনিয়া (খা বাড়ী) , উপজেলা/থানা- বরগুনা সদর, বরগুনা, বর্তমান : গ্রাম- নন্দিপাড়া (৮৪/২ মাদারটেক চৌড়াস্তা মংসের দোকানের উপরে খলিলুর রহমানের ভাড়াটিয়া) , উপজেলা/থানা- খিলগাঁও, ঢাকা,
৩. মিজান মিয়া (৩২), পিতা- মৃত তোয়াজ উদ্দিন: গ্রাম- দেওড়া (উত্তর হাটি) , উপজেলা/থানা- সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, ৪. মোঃ জহির মিয়া (৪০), পিতা- নুর মিয়া গ্রাম- দেওড়া (বাগ বাড়ীয়া) , উপজেলা/থানা- সরাইল, জেলা- ব্রাহ্মণবাড়িয়াদের বিভিন্ন স্টিকার, পুলিশের সিগন্যাল লাইট এবং ওয়াকিটকি ওয়ারলেছ সেট সহ পুলিশ ও ম্যাজিষ্ট্রিট পরিচয় দিয়া প্রতারনার দায়ে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে হাতেনাতে গ্রেফতার করেন।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা