
আওয়াজ অনলাইনঃ আওয়াজ ফাউন্ডেশনের উদ্দোগে, জেন্ডার ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে বিশ্বব্যাপী ১৬ দিবসের প্রচারনার অংশ হিসাবে “বাংলাদেশী নারী অভিবাসীকর্মীদের অধিকার প্রতিষ্ঠায়” নারায়ানগঞ্জ কার্যালয়ে সরকারী কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, অভিবাসীকর্মী ও সংবাদকর্মীদের অংশগ্রহনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আওয়াজ ফাউন্ডেশনের অপারেশন ডিরেক্টর নাহিদুল হাসান নয়নের সঞ্চালনায় প্রধান অতিথী হিসাবে নারায়নগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের প্রবাসীকল্যাণ শাখার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদা জাহান ও সভাপতি হিসাবে নারায়নগঞ্জ জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ আসাদুজ্জামান সর্দার উপস্থিত ছিলেন।

প্রধান অতিথীর বক্তব্যে নারায়নগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের প্রবাসীকল্যাণ শাখার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদা জাহান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম স্বপ্ন নারীর উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠা। বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী ও স্পিকার নারী, আমিও একজন নারী। তিনি স্বামী বিবেকানন্দের উদ্বৃতি দিয়ে বলেন, পাখী কখনও এক ডানায় ভর করে উড়তে পারেনা। তেমনি, নারীর অংশগ্রহন ছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। তিনি আওয়াজ ফাউন্ডেশনের এই সময়োপযোগী উদ্দ্যোগের প্রসংশা করেন।
সভাপতির বক্তব্যে নারায়নগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান সর্দার বলেন, কোন ধরনের বিনিয়োগ ছাড়াই অভিবাসীকর্মীগন বাংলাদেশের বৈদেশিক মূদ্রায় সর্বোচ্চ অবদান রাখেন; কিন্ত তারাই সবচেয়ে বেশী অবহেলিত। বর্তমান সরকার অভিবাসী কর্মীদের উন্নয়নে অনেক কর্মসূচী গ্রহন করেছে। তিনি নারী অভিবাসীদের অধিকার রক্ষায় সকলকে যৌথভাবে কাজ করার আহবান জানান।

আওয়াজ ফাউন্ডেশনের অভিবাসন পরিচালক আনিসুর রহমান খান, মূল বক্তব্য উপস্থাপন করেন এবং ইমরান মোহাম্মদ খান বক্তব্য রাখেন।
সভায় ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোঃ হুমায়ুন কবির, এইড বাংলাদেশের নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, শক্তি ফাউন্ডেশনের দেলুয়ার হোসেন, শাড়ীর ইভা পল, সূর্যের হাসির ক্লিনিক ম্যানেজার মাহবুবর রহমান, মুসলিম এইডের মোঃ ফরজ আলী, বাংলাদেশ নারী উন্নয়ন হস্তশিল্প ফাউন্ডেশনের মিনু রহমান,