প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৫:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২০, ৮:৩১ পি.এম
দাগনভূঞায় বেগম রোকেয়া দিবস ও জয়িতাদের সংবর্ধনা সভা

মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা প্রতিনিধিঃ দাগনভূঞা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গত বুধবার সকালে অফিসার্স ক্লাবে বেগম রোকেয়া দিবস ও জয়িতাদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে ও জেলা ডে কেয়ার অফিসার সুলতানা রাজিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্য রোকসানা আক্তার, সমাজ সেবা অফিসার আবদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরীন আক্তার, পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, সাংবাদিক মো. ইমাম হাছান কচি, জয়িতা জান্নাতুল আফরোজ প্রমুখ।
অনুষ্ঠান শেষে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী সেলিনা আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী তপতী রাণী ভৌমিক, সফল জননী স্বপ্না ভৌমিক, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করেছেন জান্নাতুল আফরোজকে নগদ অর্থ, সনদপত্র ও সম্মাননা স্মারক দেয়া হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.