
শেরপুর প্রতিনিধিঃ শেরপুরে একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমানের বড় ভাই রফিকুর রহমান (৬৩) ও শ্বাসকষ্টে ভাবি আম্বিয়া খাতুন (৫০) মারা গেছেন (ইন্নালিল্লাহিৃৃরাজিউন)। করোনায় আক্রান্ত রফিকুর রহমান ৯ ডিসেম্বর বুধবার সকাল ৬টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে ও আম্বিয়া খাতুন শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বুধবার সকাল ১০টায় শেরপুর জেলা সদর হাসপাতালে মারা যান।
তারা শেরপুর শহরের মাধবপুর এলাকার বাসিন্দা। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। রফিকুর রহমান অনেকদিন ধরেই লিভার সিরোসিসে ভুগছিলেন। বুধবার রাত ৮ টায় শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাঠে নামাজে জানাজা শেষে শেরপুর পৌর চাপাতলী কবরস্থানে তাদের দাফন করা হবে। এই দম্পতির আকস্মিক মৃত্যুতে শেরপুরে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ