
ময়মনসিংহের ভালুকা,প্রতিনিধিঃ-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে আঞ্চলিক শ্রমিক লীগ,ভালুকা উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।৮ই ডিসেম্বর বুধবার সকালে আঞ্চলিক শ্রমিক লীগ,ভালুকা উপজেলা শাখার উদ্যোগে স্বাধীনতা বিরোধী উগ্র সা¤প্রদায়িক ও কর্তৃক কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে উপজেলার জঙ্গিবাদ,মৌলবাদী ও সা¤প্রদায়িকতার প্রতিবাদ স্বরুপ বিক্ষোভ মিছিলটি শ্রমিকলীগের অফিস থেকে শুরু হয়ে পৌর সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে পুনরায় এসে অফিসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বিক্ষোভ মিছিল সমাবেশ শেষ হয়।
এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা,জেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগি,আলহাজ্ব এমএ ওয়াহেদ,উপজেলা শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার,সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল,জালাল পাঠান,মোঃ সামাদ,দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক তালুকদার,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার সাদেকুর রহমান তালুকদার,সাজ্জাদ আহমেদ রাসেল,আপন শিকদার,ডাকাতিয়া ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি আসাদুজ্জামান খান দুদু,আওয়ামী লীগের নেতাকর্মি সহ বিভিন্ন ইউনিয়ন শ্রমিক লীগের নেতৃবৃন্দ মিছিল ও সমাবেশে অংশ গ্রহন করেন।