
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর আওয়ামীলীগের ত্রি- বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধীবেশনে বিনা প্রতিদ্বন্ধিতায় জাহিদুল ইসলাম বিপ্লবকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌর এলাকার প্রাণকেন্দ্র মাইক্রোস্ট্যান্ডে অনুষ্ঠিত সান্তাহার পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. শেখ কুদরত-ই-এলাহী কাজল এ কমিটির ঘোষনা দেন। সান্তাহার পৌর আওয়ামলীগের সভাপতি আবুল কাশেমেরসভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলহাজ¦
এসএম জাহিদুর বারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মজিবর রহমান মজনু। বিশেষ অতিথি বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্মসম্পাদক আসাদুর রহমান দুলু, সাবেক এমপি কছিম উদ্দীন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু ও সহ-সভাপতি হুমায়ন কবির বাদশাসহ স্থানিয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২