
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ উপ-নির্বাচন উপলক্ষে পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে
থানা চত্ত¡রে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান। উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল পদত্যাগ করায় উপজেলা পরিষদ শূণ্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে ব্যালট বক্স বিতরণ করা হয়েছে।
তবে ব্যালট পেপার আজ সকালে কেন্দ্রে কেন্দ্রে বিতরণ করা হয়েছে। এই উপজেলায় ৫৬ কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপ-নির্বাচনে এ উপজেলায় ১ লাখ ৪৯ হাজার ৫৮৭ ভোটার রয়েছেন। উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, বিএনপি মোশারফ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মফিজ উদ্দিন প্রামানিক প্রতিদ্বিন্ধিতা করছেন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী