প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২০, ৩:৫৪ পি.এম
নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষ্যে টাংগাইলে ব্রাকের মানববন্ধন

শেখ মাজহারুল ইসলাম সোহান,টাংগাইলঃ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উদযাপন উপলক্ষে ব্র্যাক-সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে টাঙ্গাইল জেলা শাখার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৯ডিসেম্বর)সকাল ১০ ঘটিকার সময় ব্র্যাক এর বিএমসিপি মুজিবুর রহমান এর নেতৃত্বে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত বক্তৃতাদের মধ্যে ব্র্যাকের বিএমসিপি মুজিবুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে নারী বিশেষ করে শিশু ও তরুণ নারীদের যৌন হয়রানি,দলবদ্ধ ধর্ষণ,দলবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনা নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তিনি আরো উল্লেখ করেন নারীদের নিজেদের সুরক্ষায় সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজ অধিকার সংরক্ষণ করে দেশ ও জাতির সেবায় নিজেদের কে এগিয়ে আসতে হবে। এ সময় মাবনবন্ধনে সংগঠনের অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.