
আওয়াজ রিপোর্ট: কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে গত ৩০ নভেম্বর লালমনিরহাট যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলে অংশ নেন লালমনিরহাট জেলা যুবলীগের সভাপতি হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, থানা যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক লেলিন কাজী, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল খালেক বাবু, যু বলীগ নেতা আলী হোসেন নয়ন,
জেলা ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক জহুরুল ইসলাম ডালিম, পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হীরাসহ বিভিন্ন নেতাকর্মী। সমাবেশে বক্তারা বলেন, আমরা জঙ্গিবাদ, মৌলবাদী এই উদ্রবাদী গোষ্ঠিকে স্পষ্ঠভাবে বলতে চাই, বঙ্গবন্ধু মানে স্বাধীনতা, বঙ্গবন্ধু মানে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু মানে বাংলাদেশের চেতনা। আর এই চেতনার উপর আঘাত করা মানে দেশের উপর আঘাত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি এই উদ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করার আহ্বান জানাচ্ছি।