প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২০, ১১:১২ পি.এম
জামালপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রবিউল হাসান লায়ন,জামালপুরঃ জামালপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (৮ডিসেম্বর) বিকালে শহরের বকুলতলা চত্বরে আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বিশাল মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে জাহেদা সফির মহিলা কলেজ গেইটের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সন্ধায় শহর আওয়ামীলীগের আয়োজনে সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ।
শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিজন কুমার চন্দের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, সহ-সভাপতি আতিকুর রহমান ছানা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর চেয়ারম্যান মির্জা সাখাওয়াতুল আলম মনি, যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক সুরুজ্জামান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানুসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ,
মহিলা আওয়ামীলীগের নেতারা। সমাবেশে বক্তারা বলেন, ৭১ এর পরাজিত শক্তিরা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মানে বিরোধীতা করেছে। তাদেও নির্দেশেই হেফাজতসহ মৌলবাদি গোষ্ঠি কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরসহ ভাস্কর্য ইস্যু তৈরী করে রাস্ট্রবিরোধী কর্মকান্ডে অপতৎপরতা চালাচ্ছে। মৌলবাদিদের নব উত্থান ঠোকাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান নেতারা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.