প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২০, ৫:১০ পি.এম
বগুড়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল বিআরটিসি বাসের যাত্রীর !!

এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা অল্পের জন্য প্রানে বেচেঁ গেলেন যাত্রীরা! ৮ই ডিসেম্বর মঙ্গলবার বগুড়া-জয়পুরহাট মহা সড়কের কিচক তেলের পাম্প সংলগ্ন স্থানে আজ সকাল ১০ঘটিকায় জয়পুরহাটগামী বিআরটি সি একটি বাস (যার নং ঢাকামোট্র চ- ৮১৩৫) চলন্ত অবস্থায় সামনের চাকা পানচার হয়ে রাস্তার পাশে গভীর গর্তে উল্টে গেছে। উক্ত দূর্ঘটনায় অল্পের জন্য শিশুসহ অনেক যাত্রী প্রানে বেঁচে যান। খবর পেয়ে শিবগঞ্জ থানার টহলরত পুলিশ সাব ইন্সপেক্টর মোহাম্মদ আলীর নেতৃত্বে ৯৯৯ জরুরী যান নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.