
শেখ মাজহারুল ইসলাম সোহান,টাংগাইলঃটাঙ্গাইল সদরের ঘারিন্দা ইউনিয়নে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংষর্ষে ৫জন নিহত ও ২জন আহত হয়েছে।
(৮ডিসেম্বর)মঙ্গলবার সকাল ৮টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর জানে আলম বিষয়টি নিশ্চিত করে বলেন উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় ঘটনাস্থলেই চারজন নিহত ও তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতলে ভর্তি করা হলে সেখানে একজন মারা যায়। দুর্ঘটনায় নিহত ও আহতদের এখানো পরিচয় পাওয়া যায়ন।