
শেখ মাজহারুল ইসলাম সোহানঃ বঙ্গবন্ধু ভাস্কর্য অবমাননার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ।
সোমবার(৭ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলামের উপস্তিতিতে বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম-সম্পাদক অধ্যাপক ড. শামীম আল মামুনের সঞ্চালনায় মানবন্ধন উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ, অধ্যাপক ড. মো. মাসুদার রহমান, অধ্যাপক ড. মীর মো. মোজাম্মেল হক, ড. মো. আছাদুজ্জামান শিকদার, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. পিনাকী দেসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম বঙ্গবন্ধু ভাস্কর্য অবমাননার প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু বিচার দাবি করেন।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
সংসদে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা জানালেন- মির্জা ফখরুল