প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৫:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২০, ১২:১১ এ.এম
দাগনভূঞায় মাদ্রাসা ছাত্রকে বলৎকারের ঘটনায় শিক্ষক গ্রেফতার

মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা উপজেলা প্রতিনিধিঃ ফেনীর দাগনভুঞাতে এক মাদ্রাসাছাত্র(১৬)কে বলৎকারের অভিযোগে রশিদপুর মদিনাতুল উলুম মাহমুদিয়া সুলতানিয়া মাদ্রাসার এক শিক্ষককে আটক করেছে দাগনভুঞা থানা পুলিশ। সোমবার(৭ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে তাকে আটক করা হয়। আটককৃত শিক্ষকের নাম এমদাদ উল্যাহ(২৫)। সে পাশ্ববর্তী নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার নবগ্রামের মাওলানা আকবর আলী সাহেবের বাড়ীর মাওলানা আকবর আলীর ছেলে।
ভূক্তোভোগীর অভিযোগ এবং অভিযুক্তের স্বীকারোক্তি অনুযায়ী জানা যায়, অভিযুক্ত এমদাদ উল্যাহ ঐ মাদ্রাসা ছাত্রকে দেড়মাস যাবৎ একাধিকবার জোরপূর্বক বলৎকার করে। সোমবার ভুক্তোভোগী ছাত্র মাদ্রাসায় যেতে না চাইলে তার মায়ের জিজ্ঞাসাবাদে বলৎকারের ঘটনা জানায়। অভিযোগ পেয়ে দাগনভুঞা থানার অফিসার ইনচার্জ তাৎক্ষনিক পুলিশ পাঠিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক বলৎকারের বিষয় স্বীকার করে। শয়তানের ধোকায় পড়ে সে এ কাজ করেছে বলে জানায় সে। দাগনভুঞা থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, আটককৃতকে মঙ্গলবার বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.