
চট্টগ্রাম ব্যুরোঃ ফেনীর সোনাগাজী পৌরসভায় বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীদের মাঝে ভাতার বই বিতরণ অনুষ্ঠান ৭ই ডিসেম্বর সোমবার পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও কাউন্সিলর শেখ আব্দুল হালিম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব।
বিশেষ অতিথি ছিলেন, নব যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকির হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত সমাজ সেবা কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন। অনুষ্ঠানে পৌর প্যানেল মেয়র শেখ কলিমুল্যাহ রয়েল, ইমাম উদ্দিন, আইয়ুব আলী খাঁন, মোঃ মোস্তফা সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় ১৬৭জন বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীদের মাঝে ভাতার বই বিতরণ করা হয়।
সোনাগাজী পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীদের শতভাগ ভাতার আওতাভুক্ত করার জন্য আমাদের পৌরসভার সকল ভাতা প্রাপ্তদের তালিকা করে তাদের হাতে ভাতার বই তুলে দেয়া হচ্ছে। এছাড়াও সকল প্রকার সেবা প্রদানে আমরা বদ্ধপরিকর।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী