
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: হঠাৎ করেই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের জেলা নওগাঁ।
কয়েকদিন হালকা কুয়াশা থাকলেও গত রবিবার বিকেল থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে নওগাঁ। দিনের বেলাতেও
যানবাহনগুলো লাইট জ্বালিয়ে চলাচল করছে। তবে ঘন কুয়াশা থাকলেও শীতের তীব্রতা অনেকটাই কম। নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে গতকাল সোমবার সকালে নওগাঁয় সর্বনিম্ম তাপমাত্রা ছিলো ১৬ডিগ্রি সেলসিয়াস। তবে সোমবার নওগাঁর আকাশে সূর্যের দেখা মিলে নি। হঠাৎ করে ঘন কুয়াশা পড়ার কারণে চরম বিপাকে পড়েছে খেটে-খাওয়া দিনমজুর শ্রেণির মানুষরা। তবুও বাধ্য হয়েই মাঠে-ঘাটে কাজ করছে এই সব মানুষরা।