হোম » প্রধান সংবাদ » নারায়ণগঞ্জে শামীম ওসমান থাকতে মৌলবাদীদের কোন স্থান নেই : জাকিরুল আলম হেলাল

নারায়ণগঞ্জে শামীম ওসমান থাকতে মৌলবাদীদের কোন স্থান নেই : জাকিরুল আলম হেলাল

নারাযণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি জাকিরুল আলম হেলাল বলেছেন আমরা মাঠে নামলে আপনারা পালাবার পথ পাবেন না। আপনারা আমাদের মাঠে নামতে বাধ্য করবেন না। একেএম শামীম ওসমান থাকতে নারায়ণগঞ্জে কোন মৌলবাদীদের স্থান নেই। কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে হামলার প্রতিবাদে রোববার (৬ ডিসেম্বর) বিকালে অনুষ্ঠিত মহানগর যুবলীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ ধরণের মন্তব্য করেন তিনি।

যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া সাজনু। এই সময় সাজনুর নেতৃত্বে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাঢ়া থেক্বে মিছিলে বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিআইটি চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচী শেষ করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেলাল আরো বলেন, ’৭১ এর পর বাংলাদেশ দু’ভাগে বিভক্ত হয়। একটা স্বাধীনতা পক্ষ আরেকটা বিপক্ষ শক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যখন গ্রেফতার করে ছিলো, তখন শামীম ওসমানের নিদের্শে যুবলীগের সাজনু, নিপু, জুয়েল ও কাদেরের নেতৃত্বে লিংক রোড বন্ধ করে দেয়া হয়েছিল, তৎকালীন তত্ত¡াবধায়ক সরকারকে পতন করা হয়েছিল।

তিনি বলেন, বিএনপি-জামায়াত যখন গান পাউডার দিয়ে মানুষ পুড়ে হত্যা করতো, তখন আপনারা কোথায় ছিলেন। নারায়ণগঞ্জের জনগণের কাছে স্পষ্টভাবে বলতে চাই, প্রধানমন্ত্রীর নামে কোন কুটক্তি করলে তার গর্দান নমিয়ে ফেলবো। বঙ্গবন্ধু’র ভাস্কর্য নিয়ে যারা সমালোচনা করছেন জিয়ার ভাস্কর্য নির্মাণ কালে তারা কোথায় ছিলেন? দেশকে পিছনে ফেলতে বঙ্গবন্ধু’র ভাস্কর্য নিয়ে আপনাদের যত মাথা ব্যাথা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, মহানগর যুবলীগের সহসভাপতি আমিনুর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন জুয়েল, প্রচার সম্পাদক আব্দুর কাদির, নারায়ণগঞ্জ কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আলমগীর হোসেন, ১১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি চঞ্চল মাহমুদ, সাধারণ সম্পাদক ইউসূফ মেম্বার,

১২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সেলিম খান, ১৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহজালাল প্রধান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ১৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ শাহীন, ১৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কাইয়ুম পারভেজ, ১৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মামুন ভূইয়া, ১৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!