
রবিউল হাসান লায়ন,জামালপুর: করোনাকালে অনাকাংখিত গর্ভধারণ রোধ করি, স্বাস্থ্য বিধি মেনে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি” এই প্রতিপাদ্যে জামালপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে জামালপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিবার কল্যাণ সেবা সপ্তাহের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন জামালপুরের সিভিল সার্জন ডাঃ প্রণয় কান্তি দাস, জামালপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপসহকারী পরিচালক ডাঃ সাজদা-ই-জান্নাত, সহকারী পরিচালক হুমায়ুন কবির, জামালপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ উম্মে হাবিবা, সাংবাদিক জাহাঙ্গীর সেলিম প্রমুখ। পরে ফিতা কেটে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ পরিবার কল্যাণ সেবা সপ্তাহের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ জামালপুর মা ও শিশু কেন্দ্রের বিভিন্ন সেবা কার্যক্রম পরিদর্শন করেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন