
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: তাদের দুঃখ-কষ্ট যেন দেখার কেউ নেই, চরম নিদারুন কষ্টে দিন কাটাচ্ছে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলা কুলাঘাট ইউনিয়নের ধাইরখাতা (অধুনা বিলুপ্ত বাঁশ পঁচাই ছিটমহল) গ্রামের অসুস্থ্য মোঃ আউয়াল আলীর পরিবারটির।
জানা যায়, মোঃ আউয়াল আলী দীর্ঘ ৩বছর ধরে প্যারালাইসিস জনিত রোগের কারণে অসুস্থ্য অবস্থায় বিছানায় পড়ে আছেন। সংসারের একমাত্র উপার্জনকারী তিনি অসুস্থ্য হয়ে ঘরে পড়ে থাকায় চরম দারিদ্রতায় পড়েছে পরিবারটি। তিনি আগে অন্যের জমিতে কৃষি কাজ করতেন। তার দুই সন্তান এখনও লেখাপড়া করছেন। ছেলের লেখাপড়া ও বাড়ির খরচ বন্ধ প্রায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মোঃ আউয়ালের পরিবারটি অনেক কষ্টে দিন কাটাচ্ছেন, তাকে সরকারি ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য জোর দাবি করেছেন তারা। আরও জানা যায়, আউয়ালের পঙ্গু ভাতায় নাম দেওয়ার পরও হয়নি তার পঙ্গুভাতা। পায়নি কারো সহযোগিতা। অসুস্থ্য মোঃ আউয়াল আলী বলেন, এলাকায় নামধারী নেতা ও মেম্বার থাকলেও গরিবের কোন উপকার তারা করেনি।