হোম » প্রধান সংবাদ » বদলগাছীর মেইন সড়কে বালুবাহী ট্রাকের চাকা ডেবে গিয়ে ৯ ঘন্টা বাস চলাচল বন্ধ

বদলগাছীর মেইন সড়কে বালুবাহী ট্রাকের চাকা ডেবে গিয়ে ৯ ঘন্টা বাস চলাচল বন্ধ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ বদলগাছী মেইন সড়কে চলন্ত বালুবাহী ট্রাকের চাকা ডেবে গিয়ে সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় ৯ ঘন্টা বাস চলাচল বন্ধ থাকে। এতে যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়ে। আটকে যাওয়া ট্রাকের চালক রুবেল জানায় পঞ্চগড় হইতে বালুভর্তি ট্রাক জয়পুরহাট পাহাড়পুর হয়ে বদলগাছীর উপর দিয়ে নওগাঁ যাওয়ার পথে বদলগাছী চাংলা গ্রামের নিকট শনিবার ভোর ৪.০০ টায় সড়কের মাঝখানে ট্রাকের চাকা ডেবে যায়। তারপর থেকেই সড়ক অবরুধ হয়ে পড়ে এবং ৯ ঘন্টা বাস চলাচল বন্ধ থাকে।

 

চেইনটন দিয়ে ট্রাকটি টেনে তুলতে ব্যার্থ হয়। অবশেষে দুপুর ১.০০ টার দিকে চেইনটনের পাশাপাশি গ্রামের লোকজন এসে ট্রাকটিকে ঠেলে তোলা হয়। এরপর রাস্তায় পুনরায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বদলগাছীর চেইন মাস্টার জয়নাল আবেদিন সুজন বলেন সড়ক তৈরির সময় কোন  নিয়মনীতি মানা হয়নি জন্যই সড়কের কোন ভারসাম্য নাই। প্রায় প্রায় চলন্ত যানবাহন আটকে যায় এভাবে।

 

চাংলা গ্রামের মুনসুর আলী, আহসান হাবীব জানান রাস্তার নিচে কিছু নেই। রাস্তা নির্মানের সময় ভালো ইট খোয়া ব্যবহার করা হয়নি। দুর্নিতি অনিয়মের মধ্য দিয়ে রাস্তা নির্মান করায় পুরো রাস্তা বিধ্বস্ত হয়ে পড়ায় চলন্ত বাস ট্রাক ডেবে গিয়ে দুর্ঘটনা ঘটছে এবং বিধ্বস্ত স্থানগুলি বর্তমানে যেন তেন ভাবে সংস্কার করা হচ্ছে যা আবারো ঝুকিপূর্ণ হয়ে পড়ছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!