প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৫:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৫, ২০২০, ১১:৫৬ পি.এম
চাটখিল উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ২৬ ডিসেম্বর।

চাটখিল থেকে মনির হোসেন সোহেল (চাটখিল প্রতিনিধি): চাটখিল উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তারিখ ২৬ ডিসেম্বর নির্ধারন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় চাটখিল উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সদস্যদের ব্যপক অংশ গ্রহনে বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন পত্র বিক্রির তারিখ ১৩ ও ১৪ ডিসেম্বর, জমাদান ১৫ ডিসেম্বর, যাচাই বাছাই ১৭ ডিসেম্বর এবং ১৮ ডিসেম্বর প্রত্যাহার শেষে ২৬ ডিসেম্বর শনিবার সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
চাটখিলের সাংবাদিক নেতা মিজানুর রহমান বাবরের সভাপতিত্বে কামরুল কাননের সঞ্চালনায় এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলের চাটখিলের সিনিয়র সাংবাদিক অধ্যাপক আবু তৈয়ব। এতে সাংবাদিক ইয়াছিন চৌধুরী, আলা উদ্দিন, সাইফুল ইসলাম রিয়াদ, জহিরুল ইসলাম রানা, সিরাজুল হাসান সহ প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.