
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জমির বিরোধের জের ধরে মারামারিতে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ছোট ভাই আহত হওয়ায় তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার ইলারদী গ্রামে এই ঘটনাটি ঘটে। তারা উভয়ে একই গ্রামের মহব্বত মিস্ত্রি’র ছেলে।
নিহত নূরুজ্জামান জামান (৪০) উপজেলার ইলারদী গ্রামের মহব্বত আলী মিস্ত্রির ছেলে। প্রাথমিক তদন্তের তথ্যে এসআই সুভাস বলেন, বাড়ির জমি নিয়ে দুই ভাই নূরুজ্জামান জামান (৪০) ও খোকন (৩৫) এর মধ্যে বিরোধ রয়েছে। শুক্রবার এই বিষয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে বড় ভাই নূরুজ্জামানকে কাঁচি দিয়ে আঘাত করেন ছোট ভাই খোকন। আহত অবস্থায় নুরুজ্জামানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে সে মারা যায়।
মারামারির সময় নূরুজ্জামানের ধাক্কায় গাছে লেগে ছোট ভাই খোকন আহত হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, দুই ভাইয়ের মারামারির ঘটনায় রক্ত দেখে হার্ট এ্যটাকে মারা গেছে নূরুজ্জামান। ময়নাতদন্তের পর শুক্ররার রাতেই লাশ দাফন করা হয়েছে। এ বিষয়ে শনিবার দুপুর পর্যন্ত কোন অভিযোগ করা হয় নাই।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান