হোম » প্রধান সংবাদ » বিয়ের তিন মাস না পেরোতেই নারায়ণগঞ্জে নববধূর আত্মহত্যা

বিয়ের তিন মাস না পেরোতেই নারায়ণগঞ্জে নববধূর আত্মহত্যা

মোঃ কবির হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের বন্দরে বিয়ের তিন মাস না পেরোতেই স্বামী সাথে অভিমান করে নববধূ মিম আক্তার ইমু (১৯) তার পিত্রালয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার(৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের মনার বাড়ী এলাকায় এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। এলাকাবাসীর সংবাদের প্রেক্ষিতে দামগড় ফাঁড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে র্মগে প্রেরণ করেছে।

এ ব্যাপারে পিতা আব্দুল মতিন মিয়া বাদী হয়ে ঘটনার ওই সন্ধ্যায় বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

আত্মহত্যাকারি গৃহবধূ মিম আক্তার ইমু ধামগড় ইউনিয়নের মনাবাড়ী এলাকার আব্দুল মতিন মিয়ার মেয়ে বলে জানা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৩ মাস পূর্বে বন্দর থানার ধামগড় ইউনিয়নের মনারবাড়ী এলাকার আব্দুল মতিন মিয়ার মেয়ে মিম আক্তার ইমু সাথে একই থানার বারপাড়া এলাকার সুলতান মিয়ার ছেলে আয়নাল হকের ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয়।

বিয়ের পর থেকে পারিবারিক বিষয় নিয়ে স্বামী আয়নালের সাথে নববধূ মিমের ঝগড়া হয়। এর ধারাবাহিকতায় গত ৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে পুনরায় কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে স্বামী আয়নাল ক্ষিপ্ত হয়ে ওই দিন সন্ধ্যা ৫টায় তার স্ত্রীকে তার পিত্রালয়ে সামেনে রেখে সে তার নিজ বাড়ীতে চলে আসে। এর জের ধরে মনের ক্ষোভে নববধূ মিম আক্তার ৪ ডিসেম্বর শুক্রবার ভোর সাড়ে ৫টায় সবার অজান্তে পিত্রলায়ের ঘরের খামের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!