
নিজস্ব প্রতিনিধি: ফরিদপুর জেলার সালথা উপজেলাধীন ৬ নং আটঘর ইউনিয়নস্থ ”রতন শেখ বিশেষ শিক্ষা প্রতিবন্ধীদের বিদ্যালয়” এর শিক্ষার্থী এবং ১৪জন অসহায় দরিদ্রদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
গত ১ ডিসেম্বর জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র- এর অর্থায়নে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়।
এ‘সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা চেয়ারম্যান- মোঃ ওয়াদুদ মাতুব্বর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ ফজলে রাব্বি নোমান- উপজেলা সমাজসেবা অফিসার, মোঃ ওহিদ মোল্লা- আটঘর ইউনিয়ন যুবলীগ সভাপতি, আটঘর ইউপি সদস্য- মোঃ আক্কাছ মাতুব্বর, বিশিষ্ট সমাজ সেবকমোঃ তপু সৈয়দ।
এসময় ”রতন শেখ বিশেষ শিক্ষা প্রতিবন্ধীদের বিদ্যালয়” এর দুই শতাধিক ছাত্র-ছাত্রীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন, ”রতন শেখ বিশেষ শিক্ষা প্রতিবন্ধীদের বিদ্যালয়” এর প্রতিষ্ঠাতা সভাপতি- মোহাম্মদ শেখ রেজাউল ও ইমান আলী মাতুব্বর। ###SSS