প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০২০, ১১:৫৮ পি.এম
সিরাজগঞ্জ আ.লীগ দলীয় মেয়র প্রার্থী বাছাই অনুষ্ঠিত

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : আসন্ন সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী বাছাইয়ে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৪ ডিসেম্বর) পৌর আওয়ামীলীগ এর বর্ধিত সভায় প্রত্যক্ষ গোপন ব্যালটের মাধ্যমে ভোট সম্পাদন করে প্রার্থীতা তালিকা ক্রমানুসারে জেলা আওয়ামীলীগ এর নিকট সুপারিশ সহ প্রেরন করা হয়। সেখান থেকে এই তালিকা পাঠানো হবে কেন্দ্রে। পৌর আওয়ামী লীগের ৭০ ও ১৫টি ওয়ার্ডের ২৯ জন্য মোট ৯৯ জন কাউন্সিলর ভোটে প্রয়োগ করেন।
প্রত্যক্ষ গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রয়োগে পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন ৩৬ ভোট, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ আব্দুর রউফ মুক্তা ২০ ভোট, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা কেএম হোসেন আলী হাসান ১৯ ভোট, সাধারণ সম্পাদক আলহাজ্ব দানীউল হক মোল্লা ১২ ভোট, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: সেলিম আহম্মেদ ০৮ভোট, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসাহাক আলী ০৩ ভোট, পৌর আওয়ামীলীগের সদস্য গোলজার হোসেন ০১ ভোট, বীরমুক্তিযোদ্ধা ফিরোজ ভূইয়া ০০ ভোট পায়।
পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব দানীউল হক মোল্লা বলেন, বিকেল ৩টায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে বুধবার (২ডিসেম্বর) বিকেলে আমাদের কাছে মনোনয়নপত্র দাখিল করেন নৌকা প্রতীক প্রত্যাশী ৮জন প্রার্থী। উল্লেখ্য, সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচন ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.