
রবিউল হাসান লায়ন,জামালপুরঃ জামালপুর জেলা আওয়ামী লীগের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জরুরী সভার আয়োজন করেন জেলা আওয়ামী লীগ। জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী সঞ্চালনায় জরুরী সভা প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব রেজাউল করিম হীরা, তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান, জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন সিআইপি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, এ্যাড. আমান উল্লাহ আকাশ, মির্জা সাখাওয়াতুল আলম মনি, জিএসএম মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার কামারুজ্জামান, অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার,
পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু, আব্দুল্লাহ আল আমিন চান, আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, দপ্তর সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আকন্দ বাবু, প্রচার সম্পাদক দেবব্রত নাগ মধু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক উসমান গণি মুছা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়ছমিন,
সদস্য মঞ্জুরুল ইসলাম লানজু, সারোয়ার হোসেন শান্ত, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ আব্দুল মান্নান, জামালপুর পৌরসভায় ১২ জন, মেলান্দহ পৌরসভায় ৭ জন, ইসলামপুর পৌরসভায় ১১ জন, দেওয়ানগঞ্জ ৮ জন, সরিষাবাড়ী পৌরসভায় ১০ জন, মাদারগঞ্জে ১জন পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পত্র জমা প্রদান করেন। কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক প্রতিটি পৌরসভার মেয়র প্রার্থীদের নাম প্রেরণ করা হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২