হোম » প্রধান সংবাদ » লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ২জনের মৃত্যু

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ২জনের মৃত্যু

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলার কালীগঞ্জে একই ট্রেনে কাটা পড়ে রহিদুল ইসলাম ইমরান (২৫) নামে একজজন মোটর সাইকেল আরোহীসহ দু’জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে ও দুপুরে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের কালীগঞ্জ উপজেলার কাকিনা স্টেশনের কাছে শান্তিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের সাদেকুল ইসলাম রইসুলের পুত্র। অপর জনের নাম- পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। স্থানীয়রা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী লোকাল ট্রেনটি সকালে কাকিনা স্টেশন অতিক্রম করছিল। লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক ক্রসিংয়ে এক বুদ্ধি প্রতিবন্ধী পথচারী ওই ট্রেনে কাটা পড়ে মারা যান। আবার একই ট্রেনটি লালমনিরহাট অভিমুখে ফেরার পথে একই এলাকার কাকিনা স্টেশন অতিক্রম করে শান্তিগঞ্জ বাজারে মোটরসাইকেল আরোহী ইমরান কাটা পড়ে মারা যান। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, বিষয়টি লালমনিরহাট রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!