
বরগুনা প্রতিনিধিঃ বরগুনার পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের ২০২১ সালের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক সমকালের পাথরঘাটা উপজেলা প্রতিনিধি মো. ইমাম হোসেন নাহিদকে সভাপতি ও দৈনিক নয়াদিগন্ত পাথরঘাটা উপজেলা প্রতিনিধি ও পাথরঘাটা নিউজের বার্তা সম্পাদক এএসএম জসিমকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার ৩ ডিসেম্বর সন্ধ্যা ৭টার পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের বাৎসরিক সাধারন সভায় সকল সদস্যদের উপস্থিতিতে সকলের সম্মতিক্রমে এই কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন. সহ-সভাপতি সুমন মোল্লা মোহনা টেলিভিশন ও ডেইলী অবজারভার প্রতিনিধি, যুগ্ন সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম কাজী রাকিব দৈনিক আমাদের সময় ও পাথরঘাটা নিউজ এর নির্বাহী সম্পাদক,
সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন দৈনিক প্রতিদিনের সংবাদ, কোষাধ্যক্ষ জয় বিশ্বাস দৈনিক আজকের পরিবর্তন, ১ নং সদস্য রফিকুল ইসলাম কাকন দৈনিক এশিয়ান বাণী, সদস্য এসএম জসিম বাংলা টেলিভিশন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান