
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ২নং ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্ত্বরে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের সহায়তায় ২নং ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে মানবিক সহায়তা হিসেবে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত হয়।
শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন ২নং ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী। এ সময় ২নং ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের সচিব সাইফুল ইসলাম মন্ডল, ইউপি সদস্য-সদস্যা, গ্রাম পুলিশসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ৪শত ৫০জন শীতার্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান